আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে রুটম্যাপ প্রকাশ ঢাবির, যানবাহন চলাচলে কড়াকড়ি

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন উপলক্ষ্যে ঢাবির রুটম্যাপ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন উপলক্ষ্যে ঢাবির রুটম্যাপ © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশ করা হয়েছে রুটম্যাপ। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আর রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮.০০টার মধ্যে আবাসস্থলে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাশ ও পরিচয়পত্র ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে: উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন; বাদ আছর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সব হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন। 

আরো পড়ুন: ঢাবির কলা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

মৌন মিছিল ও প্রভাতফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, সব অনুষদের ডিন, হল ও হোস্টোলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনন্সিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এতে অংশগ্রহণ করবেন।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence