রাবির ৩০০ ছাত্রীকে বৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক, মাসে ৫ হাজার টাকা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর

সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেধাবী ও নিম্ন আয়ের পরিবারের ৩০০ ছাত্রীকে বৃত্তি প্রদান করবে ব্র্যাক ব্যাংক। স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ১৫০ জন ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আরো ১৫০ জন ছাত্রীকে মাসে ৫ হাজার টাকা হারে সর্বোচ্চ দুই বছর এই বৃত্তি প্রদান করবে। এ বিষয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাবির সাথে ব্যাংকটি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ’ শীর্ষক এই বৃত্তি প্রদানের লক্ষ্যে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. সাব্বির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

বৃত্তির জন্য ছাত্রীদের উচ্চমাধ্যমিক বা সমপর্যায়ে জিপিএ ৫ থাকতে হবে এবং বৃত্তি চলাকালে পরীক্ষায় কমপক্ষে ৩ সিজিপিএ পেতে হবে। 

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ব্র্যাক ব্যাংকের মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধান ইকরাম কবীরসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে রাবির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ভবিষ্যত কর্মজীবনের পরিকল্পনা ও তার প্রস্তুতি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। 

এ আয়োজনে রাবি উপাচার্য, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এবং ব্যাংকের মানবসম্পদ ও যোগাযোগ বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 

বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিতে অভিযুক্তদের বিচারের দ…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিভিন্ন ক্যাট…
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছাড়ার প্রস্তাবে বিভক্ত ফুটবল বিশ্…
  • ৩১ জুলাই ২০২৬
জমি নিয়ে বিরোধ, এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হা…
  • ৩১ জুলাই ২০২৬
শনিবার শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বুকের দুধ কেন গুর…
  • ৩১ জুলাই ২০২৬