রাবিতে হিজাব পরে শিক্ষার্থীদের মিছিল, পাঁচ দাবিতে স্মারকলিপি

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
 রাবিতে হিজাব পরে মৌনমিছিল করেছেন নারী শিক্ষার্থীরা

রাবিতে হিজাব পরে মৌনমিছিল করেছেন নারী শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দফা দাবিতে মিছিল করেছেন বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা। এ সময় তারা হিজাব ও নেকাব পরা ছিলেন। মৌনমিছিল শেষে তারা উপাচার্য বরাবর পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসে হিজাব পরে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ভর্তি পরীক্ষায় মুখ দেখা না গেলে আবেদন বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং পরীক্ষার হলে নেকাব খুলতে বাধ্য করা যাবে না; হিজাব-নেকাব পরিহিত কোনো শিক্ষার্থীকে প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষায় (ভাইভা) নেকাব খুলতে বাধ্য করা যাবে না; বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্ত করা এবং এ পদ্ধতি চালু হওয়ার আগপর্যন্ত নারী শিক্ষক বা কর্মচারীর মাধ্যমে পর্দানশিন ছাত্রীদের পরিচয় শনাক্তের ব্যবস্থা করতে হবে; প্রতিটি ভবনে মেয়েদের নামাজের ঘরের ব্যবস্থা করতে হবে এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মেয়েদের জন্য আলাদা কর্নারের ব্যবস্থা করতে হবে; দ্রুত সময়ের মধ্যে সব বিভাগে হিজাব-নেকাব পরা শিক্ষার্থীদের হেনস্তা বন্ধে নোটিশ দিতে হবে এবং হিজাব-নেকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিধিতে ধারা যুক্ত করতে হবে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক অত্যন্ত ভারসাম্যপূর্ণ। এরপরও বিভিন্ন সময় শ্রেণিকক্ষে, পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় পর্দানশিন শিক্ষার্থীদের নেকাব খুলতে বাধ্য করে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সম্প্রতি তারা জানতে পেরেছেন, আসন্ন ভর্তি পরীক্ষায় আবেদন করা শিক্ষার্থীদের কান দৃশ্যমান না হলে আবেদন বাতিল করা হবে। এতে সচেতন সব শিক্ষার্থী ভীষণ উদ্বিগ্ন ও চিন্তিত।

শিক্ষার্থীরা আরও বলেন, বিভিন্ন সময়ে নেকাব ও কান খোলার বিষয়ে ইসলামপ্রিয় ছাত্রীরা প্রতিবাদ করলেও এখন পর্যন্ত সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে নেকাব খুলতে বা কান খোলা রাখতে বাধ্য করা হয় মূলত পরিচয় শনাক্ত করতে এবং পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে। বর্তমান তথ্যপ্রযুক্তির বিপ্লবের যুগে পরিচয় শনাক্তের জন্য মুখ ও কান খোলা ছাড়া আরও বিশ্বস্ত ও আধুনিক পদ্ধতি আছে। তারা মনে করেন, এর সমাধান বিকল্প উপায়ে করা সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

মিছিলের শুরুতে নারী শিক্ষার্থীরা তাদের ছবি তুলতে দিতে চাননি। পরে তারা ছবি তোলার অনুমতি দেন। মৌনমিছিল শেষে তিন শিক্ষার্থী গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9