দুটি কক্ষ নিয়ে যাত্রা ঢাবির ভূগোল বিভাগের, ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন ২৮ ফেব্রুয়ারি

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
বিভাগের মিটিংরুমে সংবাদ সম্মেলন করেন ৭৫ বছর উদ্‌যাপন কমিটি

বিভাগের মিটিংরুমে সংবাদ সম্মেলন করেন ৭৫ বছর উদ্‌যাপন কমিটি © টিডিসি ফটো

কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের মাত্র দুটি কক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে এই বিভাগের প্রতিষ্ঠা। আগামী ২৮ ফেব্রুয়ারি বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানের বিস্তারিত তথ্য নিয়ে আজ সোমবার (৩ জানুয়ারি) বিভাগের মিটিংরুমে সংবাদ সম্মেলন করেন ৭৫ বছর উদ্‌যাপন কমিটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও সদস্য সচিব জনাব মো. মনোয়ার হোসেন খান। দিনব্যাপী এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯ টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

আয়োজকরা বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যবৃন্দ এবং কোষাধ্যক্ষ উপস্থিত থাকবেন। এছাড়াও দেশবিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধন করার জন্য ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন উদ্‌যাপন কমিটি।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিভাগের সাবেক-বর্তমান সব শিক্ষার্থীদের জন্য দিনটি হবে ঐতিহাসিক ও আনন্দময়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করবে। 

লিখিত বক্তব্য পাঠ করেন উদ্‌যাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে। এ অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান এবং সাবেকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, মনোয়ার হোসেন যোগ করেন।

উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ ইমরান এ বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9