জাকসু তফসিল ঘোষণা করলে ক্যাম্পাসে লাশ পড়বে: উপাচার্য

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
জাবি উপাচার্য কামরুল আহসান

জাবি উপাচার্য কামরুল আহসান © সংগৃহীত

এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হলে ক্যাম্পাসে লাশ পড়বে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। শনিবার (১ ফেব্রুয়ারি) জাকসু  তফসিল ঘোষণা না করায় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয় ঘেরাও করলে এ কথা বলেন তিনি। 

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘আমি তোমাদের মারতে ঠেলে দিতে পারি না। এখন  আমার হাতে দুটি অপশন আছে। এই মুহূর্তে নির্বাচন করে আমি থাকলাম, আমার তিন-চারজন শিক্ষার্থী মারা গেল। কিন্তু আমি তো এটা করতে পারি না। আমি কোনোভাবেই চাইনা আমার একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হোক।’

কে বা কারা মারতে চায় জানতে চাইলে কোনো উত্তর দেননি উপাচার্য। এসময় শিক্ষার্থীদের ‘আদু ভাইদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’;  ‘জাকসু চাই, দিতে হবে’;  ‘তফসিল চাই, তফসিল দাও নয়তো গদি ছাড়ো’; ‘লন্ডনের স্ক্রিপ্ট মানি না, মানব না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘জাকসু নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পর  শনিবার তফসিল ঘোষণার তারিখ ছিল। কিন্তু জাকসু বানচালের চেষ্টা চালানো কিছু অছাত্রদের ফাঁদে পা দিয়েছে প্রশাসন। জাকসু নির্বাচন বানচালের লক্ষ্যে তফসিল ঘোষণার তারিখ বিলম্বিত করা হচ্ছে। প্রশাসনের এই টালবাহানা রুখে দিয়ে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা না করা হলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে ৷’

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘অবস্থান কর্মসূচি শেষে আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি বাস্তবায়নে উপাচার্যের সঙ্গে আলোচনা সভায় বসি। সভায় তফসিল ঘোষণায় প্রথমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। তবে প্রশাসনের সীমাবদ্ধতা বিবেচনা করে আমরা আগামী বৃহস্পতিবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে তফসিল ঘোষণার কথা বলেছি। এসময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছি।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9