আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ভাষা পদযাত্রা

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা বের করা হয়

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা বের করা হয় © টিডিসি

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা বের করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এ ভাষা পদযাত্রার উদ্বোধন করেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহিদ ও ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “মানুষের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভাষা। যে কটি বিষয় মানুষকে মানুষে পরিণত করে, তার মধ্যে ভাষা অন্যতম। দেশ ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে বিরাজমান বিভেদ ও বিভক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করতেও ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আরও পড়ুন: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

আমাদের ভাষা দিবস ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হয়ে ওঠার নেপথ্যে অবদান রাখা এ দেশের সন্তানদের সম্পর্কে জানার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। 

এই ভাষা পদযাত্রায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. মনিরা বেগমসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

উল্লেখ্য, মহান ভাষা আন্দোলনে শহিদ ও ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এ পদযাত্রার আয়োজন করে।

ট্যাগ: ঢাবি
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬