ঢাবিতে জয় বাংলা স্লোগান দিয়ে আটক পাঁচজনই বহিরাগত

৩০ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
ঢাবি থেকে আট ৫ জন

ঢাবি থেকে আট ৫ জন © ভিডিও থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বর এলাকায় জয় বাংলা স্লোগান দেওয়ায় পাঁচজনকে থানায় দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আটককৃতদের সবাই বহিরাগত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। বুধবার (২৯ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতা জোবায়েরের নেতৃত্বে অভিযুক্ত পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় অভিযুক্ত পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়েছে। শাহবাগ থানা পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের টংগী বাড়ি এলাকার এনি, যাত্রাবাড়ি এলাকার তূর্য আহমেদ খান, বাগেরহাটের বেগমগঞ্জ এলাকার রাকিব, মাদারীপুরের ধোলাইপাড়ার আশিক এবং বরিশালের আলী হোসেন রোডের আশিক গাজী। এর মধ্যে এনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আরো পড়ুন: ঢাবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৫ জনকে পুলিশে দিল ছাত্রদল

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের কোর্টে পাঠানো হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬