ঢাবি উপাচার্যের বক্তব্য দিয়ে ভুয়া ফটোকার্ড, প্রতিবাদ প্রশাসনের

২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
ভুয়া ফটোকার্ড

ভুয়া ফটোকার্ড © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্যের বক্তব্য বানিয়ে বিভিন্ন গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ছড়ানো গুজবের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা টেলিভিশনের একটি ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ‘ছাত্রদের কাছে দুঃখ প্রকাশের কিছু নেই, তারা বেয়াদব: ঢাবি উপাচার্য’ শীর্ষক অপপ্রচারের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অপপ্রচার ও গুজবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উপাচার্য বক্তব্যের কোনো পর্যায়ে এ ধরনের উক্তি করেননি। এ ধরনের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য ছাত্রসমাজসহ সব অংশীজনের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬