ঢাবি প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাঁপটি মেরে বসে আছে

২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
উপাচার্যের সঙ্গে সাক্ষাতে সাদা দল

উপাচার্যের সঙ্গে সাক্ষাতে সাদা দল © সংগৃহীত

ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেকোনো সমস্যায় সাদা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, প্রশাসনের ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের লোকেরা ঘাঁপটি মেরে বসে আছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এসময় চলমান পরিস্থিতি নিয়ে শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি যেকোনো সঙ্কটে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবেন বলে আশ্বাস্ত করেন। 

এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা (প্রশাসন) ও অধ্যাপক ড. মামুন আহমেদ (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। 

শিক্ষক নেতারা উপাচার্যকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ঘাঁপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা গোপনে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের শিক্ষক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত শনিবার শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীল দলের শিক্ষক নেতারা শিক্ষক সমিতির কার্যক্রমকে সক্রিয় করার দাবিতে ঢাবি ভিসিকে স্মারকলিপিও দিয়েছেন। এখান থেকেই বোঝা যায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা উদ্ভুত ঘটনাকে উস্কে দিতে চাইছে। এ বিষয়েও প্রশাসনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

মিলল মস্তকবিহীন লাশটির পরিচয়, ঘাতক বন্ধুর দেখানো স্থানেও নে…
  • ২৮ মার্চ ২০২৬
জামায়াতের নেতার ভাইকে হাত-পা বেঁধে হত্যা
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির বিচার আইন অনু…
  • ২৮ মার্চ ২০২৬
চাঁদপুর সরকারি টেকনিক্যালের সুবর্ণ জয়ন্তী উদযাপন, প্রাক্তন…
  • ২৮ মার্চ ২০২৬
মানসিক ভারসাম্যহীন রিকশাচালককে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা ‘…
  • ২৮ মার্চ ২০২৬
পণ্যবোঝাই ট্রলার আটকে কৃষকের কাছে চাঁদাবাজি, উপ-খাদ্য পরিদর…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence