রাবি সায়েন্স ক্লাবের ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা শুরু ৩১ জানুয়ারি

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২৪। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের ৪০৭ নং রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা তারা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ও এর সামনের মাঠসহ মোট ৭টি ভেন্যুতে ৮ম বারের মতো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ফিয়েস্টার ইভেন্টের মধ্যে একক অংশগ্রহণে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন, সায়েন্টিফিক স্পিস কম্পিটিশন, রুবিক্স কিউব কম্পিটিশন, কেইস সলভিং এবং ফটোগ্রাফি কনটেস্ট। দলীয় অংশগ্রহণে থাকবে মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, প্রোজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন (দেয়ালিকা) এবং এআই-বেসড  বিজনেস আইডিয়া কম্পিটিশন। এছাড়া থাকবে সায়েন্টিফিক ডিবেট।

শনিবার ১লা ফেব্রুয়ারি) সকাল ১০টায় টিএসসিসিতে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. মাঈন উদ্দিন খান (প্রশাসন) ও অধ্যাপক মোহা ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সভাপতি মাসুদ।

লিখিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়াও থাকছে টি-শার্ট, কলম, স্ন্যাক্স, স্পেশাল গিফট ব্যাগ ইত্যাদি। এবারের ফিয়েস্টার আহ্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ। 

এবারের সায়েন্স ফিয়েস্টায় সহযোগী হিসেবে থাকবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, টাইটেল স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ব্রোঞ্জ স্পন্সর উত্তরায়ন আমানা সিটি, স্ট্র্যাটিজিক পার্টনার বিডিঅ্যাপস, স্ন্যাক্স পার্টনার বোম্বে সুইটস, লার্নিং পার্টনার ওলিন এআই, সাপোর্টিং পার্টনার সুরেন্দ্রনাথ অ্যান্ড ভাজাসুন্দরি দাস স্মৃতি তহবিল, মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন এবং দৈনিক দিনকাল, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা, ইভেন্ট পার্টনার বিডিইভেন্টস, কমিউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট, এডুকেশন পার্টনার সাইফুর'স, ফুড পার্টনার কাজলা ক্যান্টিন, ইউথ এংগেইজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস, ইউনেট, পাবলিকিয়ান, আরইউ ইনসাইডারস্। 

উল্লেখ্য, ২০১৬ সালে শুরু হওয়া এই সায়েন্স ফিয়েস্টা বর্তমানে বিজ্ঞানপ্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় এবং প্রতীক্ষিত আয়োজন। প্রতিবছর রাজশাহী এবং রাজশাহীর বাহিরের অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থী এবং তরুণ গবেষকরা জনপ্রিয় এই সায়েন্স ফিয়েস্টায় অংশগ্রহণ করেন। তিন দিনের এই আয়োজনে থাকবে ১৩টি ভিন্ন ভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতাসহ আরো অন্যান্য কর্মসূচি।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9