ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি সাদিক-আরমান, সেক্রেটারি নাফিস

২৭ জানুয়ারি ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মুহসীন হল ডিবেটিং ক্লাবের ২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়েছে। গত ২৩ তারিখে প্রকাশিত কমিটিতে জুন পর্যন্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ২০১৮-১৯ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী সাদিক হোসেন। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সভাপতি দায়িত্ব পালন করবেন ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী সাদ আরমান নাফিস। 

এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম।  

কমিটিতে সহ-সভাপতি যথাক্রমে নুরুদ্দিন মুহাম্মদ, সোহরাব হোসেন ও কাজী সাদমান আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের সাব্বির আহমেদ শিশির, আইন বিভাগের দুই শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান ও পারভেজ কাজী। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ তাওহীদ ও হাসিবুর রহমান জাবেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস সেক্রেটারি হিসেবে রয়েছেন বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগের আবরার হোসেন। সর্বমোট ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।  

উল্লেখ্য, কমিটির ইংলিশ উইং-এর কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান। 

মুহসীন হল ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি ছাদিক হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে মুহসীন হল ডিবেটিং ক্লাব কাজ করে আসছে আমি এর উত্তরোত্তর সফলতার জন্য দোয়া কামনা করি।’

সাধারণ সম্পাদক বলেন মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘মুহসীন হল ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতাসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন  বিতর্ক প্রতিযোগিতায় এই ক্লাবের সদস্যরা সাফল্য ছিনিয়ে এনেছে। মুহসীন হল ডিবেটিং ক্লাব সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে  যুক্তির চর্চা ও একদল যুক্তিশীল মানুষ তৈরিতে কাজ করে যাবে।’

ট্যাগ: ঢাবি
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9