ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

২৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট ও নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

রবিবার রাত ১১টা থেকে দীর্ঘ সময় মুখোমুখি অবস্থানের পর সাত কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এসে জড়ো হওয়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের বাসভবন অবরোধের জন্য আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন প্রবেশ পথের বাইরে অবস্থান করলে ভেতরে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হঠে বিক্ষোভকারীরারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে অবস্থান করছেন এবং বিক্ষোভকারীরারা নীলক্ষেত বাস স্ট্যান্ডের অপরপাশে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা বাহিনী দুপক্ষের সাথেই সমঝোতার চেষ্টা করছে।

কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। ঢাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে ২ টি ককটেল বিস্ফোরণ করেছে বিক্ষোভকারীরা।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9