চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী বহিষ্কার

২৩ জানুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© ফাইল ছবি

জুলাই ছাত্র আন্দোলনে হামলা ও এক সাংবাদিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বর্ষের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। 

গত সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে চবি প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার জন্য ৭৩ জন আর এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কাদের বহিষ্কার করা হয়েছে, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।  

এর আগে গত ১৪ জুলাই রাতে আর ১৫ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছিল। একই দিন কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে। পাশাপাশি আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুঠোফোন তল্লাশি চালিয়ে মারধরের অভিযোগও উঠেছিল। এছাড়া ৩১ জুলাই এক শিক্ষকের বাসায় বোমা হামলা ও ক্যাম্পাসে কর্মরত দৈনিক পূর্বদেশ-এর সাংবাদিক শাহ রিয়াজকে মারধরের অভিযোগ উঠেছিল ছাত্রলীগের বিরুদ্ধে।

অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের মামলা শেষ হলেও আর্থিক সুবিধা নিয়ে গড়ি…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence