রাবিতে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

২২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM

© টিডিসি ফটো

ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হলগুলোতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে কোরআন শরীফ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই কোরআন বিতরণ করা হয়। এদিন বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত এই বিতরণ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘কোরআন একটা মহাগ্রন্থ। আল্লাহ নিজে হেফাজতকারী‌। কোনো দুষ্কৃতকারী যদি এটা ধ্বংস করার চেষ্টা করে সেটা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে একটা নূর। এই নূরের আলোতে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারবো। ছাত্রশিবিরের এই গণ কোরআন বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানাই।’ 

রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, ‘যখন সুইডেন, কানাডা, ইউরোপ আমেরিকা ও পশ্চিমা দেশগুলোতে কোরআন পুড়িয়ে ফেলতো এবং রাসুল (সা.)-কে অবমাননা করা হতো, তখন মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যেত। আজকে আমাদের প্রিয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোরআন পুড়ানোর মতো বিভীষিকা দেখতে হবে। এ বিষয়টি আমাদের মর্মাহত করেছে। তার লক্ষ্যে আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করেছি।

রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘এর আগেও আমরা প্রতিবাদলিপি দিয়েছি কিন্তু প্রশাসনের কোনো অগ্রগতি দেখতে পাইনি। এজন্য আমরা গণ কোরআন বিতরণ কর্মসূচি দিয়েছি। প্রশাসন যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেয়, আমরা আরও কর্মসূচি দেব।’

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু ঠেকাতে যা ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9