জাবিতে যাচ্ছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও প্রকাশনা সম্পাদক

২২ জানুয়ারি ২০২৫, ০৬:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম

কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম

প্রায় তিন দশক পর গত বছর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। এবার একটি কর্মসূচিতে অংশ নিতে জাবি ক্যাস্পাসে যাচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। 

আজ বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার রুমে গত বছর বিজয় দিবসে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যাবেন তারা।

সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছে, মূলত গত বছরের ১৬ ডিসেম্বর ৫৪তম  বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে আসলেও একই অনুষ্ঠানে থাকবে 'Ask Shibir, Know Shibir' নামক একটি প্রশ্নোত্তর পর্ব। সেখানেও অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন জাহিদ ও সাদিক। শিক্ষার্থীদের শিবির সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।

এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির জাবির সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন এ ধরনের আয়োজন করতে পারিনি। শিক্ষার্থীদের মধ্যে আমাদের নিয়ে নানাবিধ প্রশ্ন রয়েছে। আমরা শিক্ষার্থীদের সেসব প্রশ্নের উত্তর দিতেই এই আয়োজন করেছি। আমরা নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদেরকেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দিতে পারব। তবে সামনেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9