রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে সহস্রাধিক কোরআন বিতরণের উদ্যোগ

২১ জানুয়ারি ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © সংগৃহীত

গত ১২ জানুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে একযোগে মহাপবিত্র আল কোরআন মাজিদ পোড়ানোর ঘটনা ঘটে। ন্যক্কারজনক এই ঘটনার প্রতিবাদস্বরূপ ১ হাজার কোরআন বিতরণ করবে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। 

আগামী ২৩ জানুয়ারি বিকাল ৩টায় ‘কোরআন অবমাননার ভয়াবহ শাস্তি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে সংগঠনটি। সেখানে কোরআন বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।  

কোরআন বিতরণ অনুষ্ঠান ও সেমিনারে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। প্রধান আলোচক হিসেবে থাকবেন লন্ডন অ্যাকাডেমির আল কুরআনের অনুবাদক হাফেজ মো. মুনির উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।

এ বিষয়ে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য মো. মশিউর রহমান বলেন, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর সকল মুসলমানের প্রাণের স্পন্দন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কুরআন পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে সবার মাঝে কোরআনে সুমহান বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ দাওয়াহ্ সার্কেল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সহস্রাধিক কোরআনুল কারিম বিতরণের আয়োজন করেছে। 

তিনি আরো বলেন, আমরা অস্থিতিশীল পরিস্থিতির পরিবর্তে শান্তিপূর্ণভাবে কুরআন বিতরণের মাধ্যমে কোরআনের সুমহান বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর চক্রান্তকারীদের বলতে চাই, কোরআনের বিরুদ্ধে লেগে সাম্প্রদায়িক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চক্রান্ত সফল হবে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9