জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

১৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM

© জনসংযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) গাজীপুরের শ্রীপুরে অবস্থিত অ্যামাজিং রিসোর্টে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) মো. আনিছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সুরক্ষা) কাজী আরিফুর রহমান (রোমান)।

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সভাপতি তাঁর সূচনা বক্তব্যে উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কমিটির মেয়াদে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান ২০২৪ সালসহ বর্তমান কমিটির মেয়াদে গৃহীত কার্যক্রমের একটি উপস্থাপনা প্রদান করেন। এ সময় একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে কার্যক্রমগুলো তুলে ধরা হয়।

অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি জনাব শফিকুল ইসলাম ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের ধারাবাহিক স্মরণিকা "স্বপ্নযাত্রা" এর মোড়ক উন্মোচন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম জনাব মো. নুরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব এ কে এম ফজলুল হক মিয়া, অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তসলিম চৌধুরী, জাবি পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, জাবি  পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইস, অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির সভাপতি মো. আবদুল ওয়াদুদ (অন্তু), সহ-সভাপতি ও অ্যামেজিং ফ্যাশনের পরিচালক মো. মুমিনুল হক (জুয়েল), সহ-সভাপতি ও ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক ও আপাসেন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা প্রমুখ।

পরবর্তী মেয়াদের জন্য কার্যনির্বাহী পর্ষদ গঠনের নিমিত্তে গঠিত নির্বাচন কমিশনের পক্ষে নতুন কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান। এ সময় তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল।

সভা শেষে অনুষ্ঠানে অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন মিলনমেলায় রূপ নেয়। শিশু ও বড়দের জন্য নানাবিধ খেলার আয়োজন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9