সীমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
রাবিতে বিক্ষোভ

রাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের কিছু সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এসময় ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘ভারতের আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের কালো হাত ভেঙে দেও গুড়িয়ে দাও’, ‘মোদির দুই গালে জুতা মারো তালে তালে’ এমনসব স্লোগান দেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাই বিপ্লবের পর থেকে প্রতিবেশি দেশ ভারত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করে চলছে। তাই তারা আজ আমাদের বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষের উপর গুলি ও বোম নিক্ষেপ করেছে। ভারত চায় না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। বন্ধু প্রতিবেশি হিসাবে না থাকলে তাদের পায়তারা রাবি শিক্ষার্থীরা নস্যাৎ করে দিবে।

এ সময় ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসাইন বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে রাবি শিক্ষার্থীরা সর্বদা অপোষহীন। ভারতের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের আপামর জনতা মেনে নিবে না। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারকে হাত করে ভারত বাংলাদেশের জমি, জায়গাসহ অনেক সম্পদ লুট করে নিয়েছে। বর্তমানে তা না করতে পেরে হামলা করছে বাংলাদেশের সিমান্তবর্তী নাগরিকদের উপর। যা খুবই ন্যক্কারজনক ঘটনা। 
 
বিক্ষোভ সমাবেশে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9