ছাত্রদল নেতার সঙ্গে জাবিতে ঘুরতে গিয়ে আটক হলেন ছাত্রলীগ নেতা

১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
আটক মিরাজুল ইসলাম খান শিমুল

আটক মিরাজুল ইসলাম খান শিমুল © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতার সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলা ও মানবিক অনুষদ ভবনের সামনে তাকে দেখতে পায় শিক্ষার্থীরা।  এক শিক্ষার্থী শিমুলকে চিনতে পারলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।  জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাংবাদিকদের উপস্থিতিতে শিমুলকে আশুলিয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  

জিজ্ঞাসাবাদের সময় শিমুল স্বীকার করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ তাকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন।  পরে আহমদ উল্লাহকেও পুলিশ আটক করে।

ট্যাগ: জাবি
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close