জাবিতে জুলাই হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলার সিদ্ধান্ত

১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ স্বচ্ছতা ও ন্যায্যতা ভিত্তিতে শাস্তি নিশ্চিতের জন্য স্বল্পতম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাখিল করা হয়েছে। এতে গত ১৪ জুলাই রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ও একইদিন মধ্যরাতে ভিসির বাসভবনে হামলা এবং ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তদন্ত কমিটির গৃহীত সাক্ষ্যসমূহ সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী যথাযথ কী-না, সে বিষয়ে দ্য সুপ্রিমকোর্ট অব বাংলাদেশের ২ জন আইনজীবীর সমন্বয়ে একটি প্যানেল গঠন করে ৭ কর্মদিবসের মধ্যে তাদের মতামতসহ একটি প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই প্যানেল কর্তৃক মতামতসহ প্রতিবেদন প্রাপ্তির পর স্বল্পতম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার বিষয়ে যথাযথ নিয়মানুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের বরাবরে আবেদন করা হবে।’

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9