আহত শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM

© জনসংযোগ

গত বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তনচংগাকে দেখতে হাসপাতালে যান উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যাওয়ার পর তিনি আহত শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় সরকারি তিতুমীর কলেজের আহত আরেক শিক্ষার্থীর শারীরিক অবস্থার বিষয়েও খোঁজ-খবর নেন। 

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তিনি আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সহকারী প্রক্টররা গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতেও হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।                                                               

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যা…
  • ২৫ এপ্রিল ২০২৬
যে দুই কারণে পুলিশ বলছে- ‘বৃষ্টি আর বেঁচে নেই এবং তার লাশ প…
  • ২৫ এপ্রিল ২০২৬
খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমে অংশ নিলেন এমপি জিলানী
  • ২৫ এপ্রিল ২০২৬
জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে বায়ো-ইকোনমি রেজল্যুশন গৃহীত
  • ২৫ এপ্রিল ২০২৬
কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ইগনিশন শ…
  • ২৫ এপ্রিল ২০২৬
জামিল হত্যায় অভিযুক্ত হিশামের অতীত রেকর্ড অপরাধে ভরা
  • ২৫ এপ্রিল ২০২৬