চবিতে মাদকসহ দুই শিক্ষার্থী আটক

১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদক © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন কলা ভবনের ক্যান্টিন থেকে মাদকসহ দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে আটটায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা মাদকাসক্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।  

আটককৃতরা হলেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নুর মোহাম্মদ ইমন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান। তাদের সঙ্গে থাকা সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিমন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  

অভিযানে আটক শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় এক লিটার দেশীয় মদ এবং গাঁজার বড় চালান জব্দ করা হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরা জানিয়েছেন, তারা গাঁজা সেবনরত অবস্থায় ধরা পড়েন।  
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, "নিয়মিত টহলের সময় আমাদের দল পুরাতন কলাভবনের ক্যান্টিন থেকে এই শিক্ষার্থীদের আটক করে। তাদের কাছ থেকে বাংলা মদ এবং গাঁজার চালান উদ্ধার করা হয়েছে।"  

তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলে। শিক্ষার্থীদের জীবন ধ্বংসকারী এসব উপকরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"  

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় তারা প্রতিনিয়ত সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।  
এই ঘটনার পর, মাদকের বিস্তার রোধে প্রশাসনের ভূমিকা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 

ট্যাগ: চবি চবি
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9