‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র সাথে ঢাবির কোনো সম্পৃক্ততা নেই: প্রশাসনের বিজ্ঞপ্তি

১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ছবি

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এছাড়াও হমালাকারী ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ ঢাবির কোনো সংগঠন নয় এবং কোন ধরনের সম্পৃক্ততা নেই বলেও জানিয়েছে তারা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্টুডেন্ট ফর সভারেন্টি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ‘স্টুডেন্ট ফর সভ্যরেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সম্পৃক্ততা নেই। হামলার সাথে জড়িত উক্ত সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, ইতোমধ্যে হামলাকারী দু’জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।’

এতে আরও বলা হয়, ‘আজ ১৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় শিশু একাডেমির সামনে পুলিশ কর্তৃক শিক্ষার্থীরা হামলার শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানায়। এ ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায়।’

এছাড়াও বলা হয়, ‘এনসিটিবির সামনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাওয়ার সময় হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে।’

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬