ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে আলোচনা শুরু ৪ ফেব্রুয়ারি

১৬ জানুয়ারি ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাকসুর নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে। 

এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে কমিটি গঠন করে ঢাবি কর্তৃপক্ষ।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ আজ
  • ৩১ অক্টোবর ২০২৬
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬