‘রাবি থেকে পিএসসি-ইউজিসির সদস্য নিয়োগ না দেওয়া চরম বৈষম্য’

১৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান ও রাবি লোগো

অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান ও রাবি লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে কাউকে পিএসসি সদস্য পদে নিয়োগ না দেওয়া চরম বৈষম্য বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, গতকাল (মঙ্গলবার) খবরে পড়লাম সরকারি কর্ম কমিশনের ৬ জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। দুঃখের সাথে লক্ষ্য করছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি কিংবা ইউজিসিতে কোনো সদস্য নিয়োগ দেওয়া হয়নি। আমি মনে করি রাবির শিক্ষার্থীদের প্রতি এটি চরম বৈষম্য।

তিনি আরও লিখেছেন, আমি রাবি সমন্বয়ক ও বিসিএস আগ্রহী শিক্ষার্থীদের অনুরোধ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি এবং ইউজিসি সদস্য নিয়োগ দেবার জন্য মানববন্ধন করে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্বারকলিপি প্রদান করার মাধ্যমে জোর দাবি তোলা হোক!

উল্লেখ্য, অন্যন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএসসি সদস্য নিয়োগ দেওয়া হলেও রাবি থেকে কম নিয়োগ দেওয়া হয়। এজন্য রাবি থেকে পিএসসি সদস্য নিয়োগ দেওয়ার দাবিটা দীর্ঘদিনের। ২০২৪ সালে অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে রাবি থেকে পিএসসি সদস্য হিসেবে নিয়োগ পেলেও একই বছরের ৮ অক্টোবর অন্যন্য সদস্যদের সাথে একযোগে পদত্যাগ করেন।

একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9