তদন্তে দুদক

ইসলাম শিক্ষায় অনার্স-মাস্টার্স, শিক্ষক ঢাবির সঙ্গীত বিভাগের

১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
ড. জিয়াউর রহমান

ড. জিয়াউর রহমান © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ম-নীতি তোয়াক্কা না করেই যোগ্যতার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক উপাচার্য ও উপ-উপাচার্যসহ ছয়জনের প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

জানা গেছে, ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম ঘটেছে। শর্ত ভেঙে ড. জিয়াউর রহমানকে (সায়েম রানা) প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ঢাবির ওয়েবসাইটের তথ্যানুসারে, তিনি ইসলাম শিক্ষা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবেদনকারীদের সঙ্গীত বিভাগে স্নাতক বা স্নাতকত্তর ডিগ্রি থাকতে হবে। যোগ্য প্রার্থী থাকার পরেও ইসলাম শিক্ষা বিভাগ থেকে নেওয়া হয় সঙ্গীত বিভাগের শিক্ষক। সঙ্গীতের বিষয়ে জিয়াউর রহমানের মৌলিক কোনো ডিগ্রি নেই। তিনি আবেদন করেছিলেন সহকারী পদে তবে নিয়োগ পেয়েছেন প্রভাষক পদে। 

এ নিয়ে সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য, সেই সময়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান নাসরিন আহমেদ, সহযোগী অধ্যাপক ড. আকলিমা ইসলাম কুহেলি, সাবেক চেয়ারম্যান ও বর্তমান অধ্যাপক ড. শাহনাজ নাজনীন ইলা, নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বর্তমানে একই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে ড. জিয়াউর রহমানসহ ৬ জনের নামে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ করা হয় দুদকে। দায়ীদের বিরুদ্ধে মামলা সুপারিশ করে এরই মধ্যে কমিশনে প্রতিবেদন পেশ করেছে অনুসন্ধানকারী কর্মকর্তা। 
 
জানা গেছে, বর্তমানে ড. জিয়াউর রহমান ছুটিতে আছেন। তার অফিস তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ফোন নাম্বার বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

বিষয়টি নিয়ে কথা বলেছেন ওই সময়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, তার (ড. জিয়াউর রহমান) সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি বিদেশি ডিগ্রি ছিল। এগুলো বিবেচনা করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আবেদনের শর্তে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য শর্ত শিথিলযোগ্য এটাও বলা ছিল।   

নিয়োগের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফয়েজ বলেন, এ বিষয়ে যেভাবে পদক্ষেপ যায়, তার সব অধিকারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে। সে অনুযায়ীই তারা কাজ করবে। আমার বিশ্বাস তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। 

৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9