জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি ভিসি

১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
জাবি উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেন

জাবি উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেন © পিআইডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চেয়েছেন জাবি উপাচার্য। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ছাত্রবিষয়ক অগ্রগতিতে তার নেতৃত্ব ও অর্জন সম্পর্কে অবহিত করেন।

আজ সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে যায় উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 

সাক্ষাৎকালে জাবি উপাচার্য জানান, বহু প্রতীক্ষিত জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

অধ্যাপক আহসান বলেন, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

জাকসু নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মাত্র ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই প্ল্যাটফর্মটি প্রায় ৩৩ বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে।

তিনি আরও উল্লেখ করেন, তার দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বাজেট ও ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফি কমানো হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জুলাই মাসের গণঅভ্যুত্থানে ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যদি বিশ্ববিদ্যালয় চায়, তাহলে তাদের পরিকল্পনা অনুযায়ী জাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব। আপনারা যদি তা করতে পারেন, তাহলে করুন। এ বিষয়ে আপনারা নেতৃত্ব দিতে পারেন।

অধ্যাপক কামরুল আহসান গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলাগুলো নিয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ৩৭ লাখ টাকা ব্যয় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ ও ট্রেজারার অধ্যাপক আবদুর রব।

৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9