চবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে ল্যাব হিসেবে স্বীকৃতি ইউজিসির 

১০ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ল্যাব হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জামিনুর রাহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা  হয়েছে, চবিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থাকায় কমিশন কর্তৃক 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজ' কে আইইআর- এর ল্যাব হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আর্থিক ও অন্যান্য বিষয়াদি কমিশনের ১৬৫তম পূর্ণ কমিশন সভায় অনুমোদিত ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত স্কুল/ স্কুল ও কলেজ পরিচালনা নীতিমালা-২০২৩’ অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ করা হয়।

এ বিষয়ে আইইআর এর অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন বলেন, 'প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের একটি করে ল্যাব রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ মাসের ইন্টার্নশিপ করে। ঢাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ল্যাব রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর অধীনে ল্যাবরেটরি স্কুল ও কলেজ রয়েছে। কিন্তু এতদিন এর কোনো স্বীকৃতি ছিল না।'

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজটি এতদিন বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং থেকে পরিচালিত হতো। ফলে বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হয়েছিল। বিগত প্রশাসনের সময় বহুবার এটিকে ইউজিসির অন্তর্ভুক্ত করতে চাইলেও সম্ভব হয়নি।'

তিনি আরও বলেন, 'এখন এর ফান্ডিং ও মনিটরিং ইউজিসি করবে। এতে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি দুঃখ দূর হলো এবং স্কুল এন্ড কলেজটি তার পূর্বের ঐতিহ্য ধরে রেখে আরও অনেক দূর এগিয়ে যাবে।' 

চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬