জাবিতে ‘শেখ হাসিনা’ ও ‘শেখ রাসেল’ হলের নাম পরিবর্তনের দাবি

০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
জাবিতে হলের নাম পরিবর্তনের দাবিতে  উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের নেতারা

জাবিতে হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের নেতারা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনসহ দুই দাবি জানিয়েছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেছেন সংগঠনটির নেতারা। 

স্মারকলিপিতে হলের নাম পরিবর্তন ছাড়াও ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ও ১৭ জুলাইকে ‘শোক দিবস’ হিসেবে ঘোষণার দাবিও জানানো হয়।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, '১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ভয়ংকর রাত। সেদিন নিষিদ্ধ ছাত্রলীগের নৃশংস হামলা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কালো অধ্যায় হয়ে আছে। পাশাপাশি ১৭ জুলাই পুলিশের বর্বরোচিত হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছিল। আমরা চাই এই দুটি দিন স্মরণীয় রাখতে যথাক্রমে ১৫ জুলাইকে ‘কালরাত’ এবং ১৭ জুলাইকে ‘শোক দিবস’ ঘোষণা করা হোক।'

সংগঠনটির সদস্য জান্নাত ঝলক বলেন, '৫ আগস্টের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে হল থাকার বিষয়টি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তনের পাশাপাশি নতুন হল শেখ রাসেল হলের নামও পরিবর্তনের দাবি জানিয়েছি। উপাচার্য আমাদের দাবির বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।'

ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬