ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা

০৮ জানুয়ারি ২০২৫, ১১:০৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবি ভিসির বাসভবনের সামনে অবস্থান © টিডিসি ফটো

অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১০টা থেকে এই কর্মসূচি পালিত হয়। এসময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এসময় শিক্ষার্থীরা ‘ডাকসু আমার অধিকার-বাধা দেয় সাধ্য কার’, ‘ডাকসু চাই ডাকসু চাই-দিতে হবে দিতে হবে’, ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট-লেটস ফাইট লেটস ফাইট’, ‘গণরুম না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘টেম্পু না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘দালালি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘চাঁদাবাজি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘সন্ত্রাসী না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘লেজুড়বৃত্তি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘প্রটোকল না ডাকসু-ডাকসু ডাকসু’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নিয়ে সাইয়েদুজ্জামান নূর আলভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরকে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আল্টিমেটাম দিয়েছি। কিন্তু তারা এখনো ডাকসুর কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারিনি। যদি এই প্রশাসন ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে না পারে তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও কঠোর আন্দোলন গড়ে তুলতে আমাদের একটু ও দেরি হবে না।

তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা নিয়েছে কিন্তু কোন ধরণের রূপরেখা শিক্ষার্থীদেরকে তারা দেখাতে পারেনি। এটা এই প্রলানের সবচেয়ে বড় ব্যর্থতা।

তিনি বলেন, একটি দল বলছে যে আওয়ামী সদস্য থাকা সিন্ডিকেটের মাধ্যমে ডাকসু নির্বাচন মেনে নেওয়া হবে না। তারা আসলে এই কথার মাধ্যমে এক ধরণের প্যারাডক্সের সৃষ্টি করা হয়েছে কারণ বর্তমান অডিয়েন্সের মাধ্যমে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে এই সিন্ডিকেটের অধীনেই আওয়ামী লীগের দোসরদের ছাড়াই ডাকসু নির্বাচন করা সম্ভব। 

সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, হলের শিক্ষার্থীরা নিজেদের সমস্যা নিজেরাই স্ব-উদ্যোগে সম্পাদন করছেন। সকল শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছে। অথচ এটি হওয়া উচিত ছিল ডাকসুর মাধ্যমে।

তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় সংস্কার করতে চান কিন্তু আপনারা কি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই তা করবেন? আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট কোথায়? 

এসময় তিনি আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, এখন থেকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রতিদিন টানা কর্মসূচি পালিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বিশাল মিছিল নিয়ে সন্ধ্যা ৬টায় আমরা ভিসি চত্বরে শিক্ষার্থীরা সমবেত হবে বলে জানান তিনি।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9