আবাসন সংকট: কর্মচারীদের ভবন দখলের হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের

০৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

আবাসন সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কর্মচারীদের জন্য নব নির্মিত ভবন দখলের হুঁশিয়ারি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভিসির বাসভবনের সামনে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর আমিন শুভ।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই ভাঙ্গা ঘরে, প্রশাসন কি করে; মার্চ টু পলাশি পাওয়ার; সিটের সমাধান চাই, শিক্ষার্থীর অধিকার চাই; পড়তে চাই, মরতে চাই না’ ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকে।

মশিউর আমিন শুভ বলেন, গত ৬ জানুয়ারি হাজী মুহম্মদ মুহসীন হলের এক শিক্ষার্থীর উপর পলেস্তারা ভেঙে পড়ে সে আহত হয়। কিন্তু প্রশাসন শিক্ষার্থীদের জন্য কোন ব্যবস্থা গ্রহণ না করে কর্মচারীদের জন্য পলাশীতে ২০ তলা নতুন ভবন নির্মাণ করেছে। আজকে আমরা প্রাথমিক ঘোষণা দিচ্ছি, শিক্ষার্থীর আবাসন সংকট দূর না হওয়া পর্যন্ত কোন কর্মচারীকে ঐ ভবনে উঠতে দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, যতদিন না শিক্ষার্থীদের জন্য নতুন হল তৈরি করা হচ্ছে ততদিন সেই ভবনকে অস্থায়ী হলে পরিণত করতে হবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে একটা নির্দিষ্ট তারিখ কর্মচারীদের নতুন ভবন দখল করে নিবো।

চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬