জাবিসাস এর কার্যকরী পরিষদের নির্বাচন কমিশন গঠন

২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
জাবিসাস

জাবিসাস © লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫’ এর জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাবিসাসের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিমু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত ও ২৩ ডিসেম্বর'২০২৪ তারিখে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে জাবিসাস ‘কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫’ এর জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক
মো. ইউসুফ হারুন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬