‘আমার ছেলেকে ফেরত এনে দেন’—নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদের বাবা

২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
সহপাঠীদের আয়োজিত সংবাদ সম্মেলন

সহপাঠীদের আয়োজিত সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

‘আপনারা যেভাবে পারেন আমার ছেলেকে খুঁজে দেন। ভালো মন্দ যেরকমই হোক আমার ছেলেকে ফেরত এনে দেন’- এভাবেই কেঁদে কেঁদে বলছিলেন চার দিন ধরে নিখোঁজ হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদের বাবা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এই শিক্ষার্থীর দ্রুত সন্ধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নিকট একটি স্মারকলিপি প্রদানের আগে খালেদের সহপাঠীদের আয়োজিত সংবাদ সম্মেলনে তার বাবা এমন কথা বলেন।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্মারকলিপি পাঠ করেন খালেদের সহপাঠী রিয়াদুল ইসলাম। 

স্মারকলিপিতে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধিসহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করণীয় উল্লেখ পূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে।

স্মারকলিপিতে উপাচার্যের উদ্দেশ্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের এবং সার্জেন্ট জহুরুল হক হলের রুম নম্বর ২০৯ এর আবাসিক শিক্ষার্থী খালেদ হাসান গত শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর হতে নিখোঁজ। সে শেখ হাসিনা বিরোধী আন্দোলন এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক, উদ্বেগজনক। যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিক্ষার্থীরা এই ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, বস্তা তল্লাশি করে যা মিলল
  • ০১ আগস্ট ২০২৬
আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন
  • ০১ আগস্ট ২০২৬
যশোরের ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ
  • ০১ আগস্ট ২০২৬
চুক্তির আগে নতুন মোড়, ভোজিনিয়াকে চায় মরক্কোর ক্লাব
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬