চবিতে খাবার হোটেলে অভিযান, তিন দোকানিকে অর্থদণ্ড

২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
বিভিন্ন খাবার হোটেলে অভিযান

বিভিন্ন খাবার হোটেলে অভিযান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান এ জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে ক্যাব (কাঞ্জ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) যুব গ্রুপ চবি শাখা। 

এসময় তিনটি দোকানে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার এবং খাবারের মূল্য তালিকা না টাঙানো সহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় সর্বমোট ৩১হাজার টাকা জমিমানা করা হয়।   
দোকানগুলোর মধ্যে দ্বীপস্টোর ৮হাজার, রহমানিয়া হোটেলকে ১৫হাজার ও ঢাকা হোটেলকে ৮হাজার টাকা জমিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ক্যাবের অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি রাব্বি তৌহিদ বলেন, ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সেই দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে।

এ অভিযানে হাটহাজারী থানা পুলিশের সদস্য, কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

ট্যাগ: চবি
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9