পোষ্য কোটা বাতিল চেয়ে শরীরের রক্ত দিয়ে ব্যানার লিখলেন রাবি শিক্ষার্থীরা

২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
 শিক্ষার্থীদের কর্মসূচি

শিক্ষার্থীদের কর্মসূচি © সংগৃহীত

পোষ্য কোটা বাতিলের দাবিতে রক্ত দিয়ে ব্যানারে লিখে রক্ত সংহতি ও মানববন্ধন পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির স্নাতক ১ম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিল চেয়ে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময় তিন শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে শরীর থেকে রক্ত বের করেন। পরে সে রক্ত দিয়ে সাদা কাপড়ে ‘পোষ্য কোটা নিপাত যাক’ লিখে ব্যানার তৈরি করেন। সেই ব্যানারে রক্তমাখা হাতের ছাপও রাখেন শিক্ষার্থীরা। পরে সেই ব্যানার নিয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আজকে রক্ত দিয়ে ব্যানার লেখার মাধ্যমে জুলাই বিপ্লবের শহিদদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। যেন রাবি প্রশাসন বুঝতে পারে যে, বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের যদি আবারও রক্ত দিতে হয় শিক্ষার্থীরা তা দিতে প্রস্তুত আছে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে কি হতে পারে একটি নমুনা আজকের রক্ত।

তৌফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই বিপ্লবের পর পোষ্য কোটা বাতিলের দাবিটা আবারও সামনে নিয়ে আসাটা খুবই দুঃখজনক ও প্রশাসনের জন্য লজ্জাজনক ব্যাপার। প্রশাসনকে বারবার পোষ্য কোটা বাতিলের কথা জানানো হচ্ছে, কিন্তু তারা তা কর্ণপাত করছে না। এজন্য আমাদের বারবার পোষ্য কোটা বাতিলের দাবিতে সমবেত হতে হচ্ছে। প্রশাসনকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, আমরা কোনোভাবেই পোষ্য কোটা মেনে নিব না।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খান কোনো মন্তব্য করতে রাজি হননি। উপাচার্য সালেহ হাসান নকীবের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬