বেসরকারি বিশ্ববিদ্যালয় দুই ছাত্রসহ ৩ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ

বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ © টিডিসি ফটো

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের ৩ সহযোদ্ধার গুপ্তহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিক্ষোভটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর থেকে হল পাড়া ঘুরে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। এখানেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় তারা “শিহান গুম কেন- প্রশান জবাব চাই, আমার গুম কেন- প্রশাসন জবাব চাই, সীমান্ত গুম কেন- প্রশাসন জবাব চাই আমার বোন গুম কেন- জবাব চাই দিতে হবে, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, গুপ্ত হত্যার বিরুদ্ধে - লড়াই করতে হবে, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা, রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়, আপোস না সংগ্রাম, গোলামী না আজাদী” প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আমরা দেখেছি নিষিদ্ধ ছাত্রলীগ ধানমন্ডি ৩২-সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে। কিন্তু প্রশাসন নির্বিকার। আমরা এখানে কাঁদতে আসি নাই। আমরা এখানে ফাঁসির দাবিতে এসেছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, হগত ১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর ৩ জন ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মনে করছি না, আমরা তাদেরকে বিপ্লবী মনে করছি। আমাদের ভয় পাওয়ানোর কোন সুযোগ নেই। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, এই নতুন বাংলাদেশে কেন বিপ্লবীদের রক্ত ঝরে তার জবাব দিতে হবে প্রশাসন দিতে হবে। আমাদের বিপ্লবীদের রক্ষা এই সরকারকে করতে হবে। নাহলে এই সরকারের বিরুদ্ধেই আমরা আন্দোলন করব।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9