রাবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু আজ, র‍্যাগিং করলে কঠোর শাস্তি

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া স্নাতক প্রথমবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু আজ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে। এদিকে নবীন শিক্ষার্থীরা কোনো ধরনের র‍্যাগিংয়ের শিকার হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় কোনো প্রকার র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে"।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিভাগের সভাপতির অনুমতি ব্যতিত বিভাগের অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।

মজুত থাকা সত্ত্বেও র‌্যাবিস ভ্যাকসিন বাইরে কিনতে হলো রোগীকে…
  • ০২ আগস্ট ২০২৬
চার বছরে ২ কোটি ১ লাখ টাকা পেয়েছেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী
  • ০২ আগস্ট ২০২৬
বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্…
  • ০২ আগস্ট ২০২৬
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শ…
  • ০২ আগস্ট ২০২৬
‘সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে’
  • ০২ আগস্ট ২০২৬
ইউএইচএফপিও থেকে বদলির পর সিভিল সার্জন হয়ে ফেরা ডা. মনিরুজ্জ…
  • ০২ আগস্ট ২০২৬