ছাত্র-জনতার বিরুদ্ধে থাকা শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা দলের কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদা দলের কর্মসূচি © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কিছু শিক্ষক-কর্মকর্তা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অভিযোগ করে তাদের শাস্তি দাবি করা হয়েছে। আজ রোববার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা এ দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি নিয়ে এ বিবৃতি দিয়েছে সাদা দল।

সাদা দলের আহবায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকারের পতনের ফলে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। 

শিক্ষকরা বলেন, স্বৈরাচারের পতন এবং বাংলাদেশের নতুন এ অভিযাত্রার অগ্রপথিক আমাদের ছাত্র সমাজ। এজন্য গোটা জাতির মতো আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতাকে প্রশ্নবিদ্ধ এবং নস্যাৎ করার জন্য নানামুখী তৎপরতা চলছে। এ ব্যাপারে আমাদের শিক্ষার্থীসহ দেশপ্রেমিক সকলকে সজাগ থাকতে হবে।

আরো পড়ুন: মেডিকেল কলেজে রাজনীতি বন্ধ চায় না ড্যাব

তারা বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কতিপয় শিক্ষক-কর্মকর্তা ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং জনআকাক্সক্ষার পরিপন্থী কাজের সাথে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয়। তাই আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সকলকে অনুরোধ করছি। 

শিক্ষকরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনের কাছে ইতোমধ্যেই এ ব্যাপারে আমরা জোরালো দাবি জানিয়েছি। একই সাথে সদ্য বিতাড়িত স্বৈরাচারের কোনো দোসর যেন প্রশাসনে না থাকে অথবা পুনর্বাসিত না হয়, সে ব্যাপারেও আমরা নতুন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে প্রশাসন প্রযোজনীয় ব্যবস্থা নেবে বলে আশা তাদের।

র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now