ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জাবির নতুন ভিসিরও

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান

অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান © বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান উপাচার্য হিসেবে বিশ্ববিয়ালয়ের সিনেট হলে যোগদান করবেন। 

যোগদানের পর উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে বেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক নবনির্মিত ছাত্র-জনতার শহীদ স্মৃতিস্তম্ভে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। অতঃপর তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

আরও পড়ুন: জাবির নতুন ভিসি কামরুল আহসান, কে এই অধ্যাপক?

এর আগে, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ কামরুল আহসানকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রসঙ্গত, সম্প্রতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছিলেন ড. নিয়াজ আহমেদ খান নিজেই।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now