রাবিতে প্রক্টর-পরীক্ষা নিয়ন্ত্রকসহ চার প্রাধ্যক্ষ নিয়োগ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
 প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও চার হলের প্রাধ্যক্ষ

প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও চার হলের প্রাধ্যক্ষ © ফেসবুক থেকে সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও চারটি আবাসিক হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন। শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসনাত কবীর।  

আরও পড়ুন: ক্যাম্পাস থেকে ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এছাড়াও মতিহার হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহার ও শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষরা ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তাঁরা প্রত্যেকে মাসিক ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

আরও পড়ুন: নতুন সংগঠন আনলেন ফরহাদ মজহার

নবনিযুক্ত প্রক্টর ও প্রাধ্যক্ষগণ ইতোমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence