ঢাবিতে মুছে ফেলা হলো ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ স্লোগান

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের কংক্রিটের স্প্যানে লেখা ছাত্রলীগের স্লোগান মুছে দিয়ে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার লাইন ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পূর্বের স্লোগান মুছে দিয়ে সেখানে নতুন স্লোগান লিখে দেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ১৮-১৯ শিক্ষাবর্ষের ৬জন শিক্ষার্থীর উদ্যোগে পূর্বের লেখা মুছে এই লেখনীর কাজ সম্পন্ন করে বলে জানান।

তারা বলেন, ১৭ আগস্ট রাত থেকে আমরা এ কার্যক্রম শুরু করি। কিন্তু  বন্যার্তদের সহায়তার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। ফলে আমাদের কাজটা পিছিয়ে যায়। আজ দুপুরে আমরা কাজটি শেষ করতে পেরেছি।

পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে ফ্যাসিবাদের দলীয় স্লোগান জয় “বাংলা লেখা..” ছিল। স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সবথেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। 

তারা আরো বলেন,আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সকল সিম্বলিক নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 

আমরা তারই অংশ হিসেবে “জয় বাংলা..” লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পংক্তি “চির উন্নত মম শির” লিখে দিয়েছি।

এই লেখার মাধ্যমে আমরা সকলকে বারবার মনে করিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় ২৪ এও তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে।

ট্যাগ: ঢাবি
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now