বিএনপিপন্থী প্রভোস্ট নিয়োগ দেয়ায় মধ্যরাতে ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
 ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ

ঢাবির জগন্নাথ হলে বিক্ষোভ © টিডিসি ফটো

দলীয় কোনো প্রাধ্যক্ষ থাকবে না, এমন দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের প্রাধ্যক্ষের বাংলোর ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন হলটির শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান নিলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেখানে যান এবং শিক্ষার্থীদের সাথে আলোচনার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করেন।

জানা যায়, জগন্নাথ হলে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল বিএনপিপন্থী সাদাদলের অনুসারী। তিনি হলের দায়িত্বে থাকলে হলে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা হতে পারে এমন সন্দেহে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তিনি বিএনপিপন্থী এবং তার আগের রেকর্ড ও ভালো নয়। তিনি থাকলে হলে ছাত্র দল ঢুকবে আমরা সেটা হতে দিবো না। আমরা নির্দলীয় নিরপেক্ষ প্রভোস্ট চাই। 

আরেক শিক্ষার্থী বলেন, দলীয় কোনো প্রভোস্ট আমরা আর দেখতে চাই না শিক্ষার্থী বান্ধব নির্দলীয় শিক্ষক চাই। আমরা দেবাশীষ স্যারের ব্যাকগ্রাউন্ড জানি। তিনি এর আগেও নানাভাবে আলোচনায় এসেছেন। তাকে আমরা চাই না।

পরে পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এবং তাদের সাথে আগামীকাল বুধবার আলোচনার কথা জানান। এসময় তিনি বলেন, আমার ১০টি সিদ্ধান্তের একটা ভুল হবেই। সেজন্যই আমাদের মধ্যে আলোচনা জরুরি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now