সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের মুখ বন্ধ করার পায়তারা: হাসনাত আবদুল্লাহ

০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতো তাদেরকে নির্যাতন, মামলা, গুম এমনকি খুন করা হতো। বিভিন্ন সময় গণমাধ্যমের উপর হামলা করা হয়েছে তাদের মুখ বন্ধ রাখার জন্য। আজকেও সেই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন নামে সাংবাদিকদের উপর হামলা করছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বঙ্গবাজারে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। 

তিনি দাবি করেন, রাজধানীর বঙ্গবাজারে সাবেক ওয়ার্ড কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর অনুসারী ও বিএনপি নেতারা সাংবাদিকদের উপর নৃসংস হামলা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযুক্ত চামেলী ও তার অনুসারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।  

তিনি বলেন, এই ১৬ বছর পর স্বাধীন হয়েছে। এই দেশ গঠন হয়েছে এক মাসও হয়নি কিন্তু এর মাঝে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন উপায়ে এই বিভাজনের ইনজেকশন আবার পুশ করার চেষ্টা করা হচ্ছে। সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই সমন্বয়ক ও সহ-সমন্বয়করা বিশেষ সুবিধার দাবি রাখে না৷ একটা স্বার্থান্বেষী মহল এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 

প্রসঙ্গত, আজ বিকেলে বঙ্গবাজারে ‘বঙ্গ ইসলামিয়া’ মার্কেটে কাপড় দেখতে গিয়ে সিন্ডিকেটের প্রতিবাদ করায় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বির, ব্যবসায়ী বাঁধনসহ আরও কয়েকজনকে পিটিয়ে আহত করে শাহবাগ থানার ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর অনুসারী ও বিএনপি নেতাকর্মীরা। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও ঢাবি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। 

ট্যাগ: ঢাবি
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদশ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস সংকট মোকাবিলায় খনন হচ্ছে ১৫০ কূপ: মাহ্দী আমিন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now