ঢাবির হলে ছাত্রলীগ নেতার রুম থেকে অস্ত্র উদ্ধার

১৭ জুলাই ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ইনসেটে ছাত্রলীগ নেতা শামীমুল ইসলাম

ইনসেটে ছাত্রলীগ নেতা শামীমুল ইসলাম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রলীগের নেতাদের রুমে ভাঙচুর চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে এই ভাঙচুর চালায়।

এসময় হলের ৪৪০নং রুম থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে তারা। পরে সেটি হল প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার কাছে জমা দেন তারা।

জানা যায়, ওই রুমে শামীমুল ইসলাম নামে এক ছাত্রলীগের নেতা থাকতেন। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।

বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী হল শাখা ছাত্রলীগের আগামী কমিটির শীর্ষ পদপ্রত্যাশী বলে জানা গেছে।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬