চট্টগ্রামে রেলপথ অবরোধ চবি শিক্ষার্থীদের, ট্রেন চলাচল বন্ধ

১০ জুলাই ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
রেলপথ অবরোধ চবি শিক্ষার্থীদের

রেলপথ অবরোধ চবি শিক্ষার্থীদের © টিডিসি ফটো

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, সড়ক অবরোধ ২টার পর হবে। এইচএসসি পরিক্ষার্থীদের কথা বিবেচনা করে সড়ক অবরোধ থেকে বিরত থাকছে শিক্ষার্থীরা। 

বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।

এছাড়া ঢাকা ও সিলেট রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজটের কবলে পড়েছে বন্দর নগরী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (১২টা ৪১ মিনিট) শিক্ষার্থীরা দেওয়ান হাটের রেলপথে অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন দেওয়ানহাট ওভার ব্রিজ থেকে শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে এক দল রেলপথ ও আরেক দল সড়ক পথ অবরোধ করে। 'সর্বাত্মক বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও রেলপথে অবরোধ চলবে। 

 এ সময় শিক্ষার্থীরা ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে, লড়ায় হবে একসাথে’, একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তারা অংশগ্রহণ করেছে। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সকল রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। দাবি আদায় হলেই অবরোধ বন্ধ হবে।

'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর চবি সমন্বয়ক রাসেল আহমেদ জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চবি ও অধিভুক্ত সকল কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অবরোধ কার্যক্রম সূর্যাস্ত পর্যন্ত চলবে। 

তবে এখন আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নগরীর টাইগারপাস অবরোধ করেছে। 

আরও পড়ুন: ‘কোটার স্থায়ী সমাধান না হওয়ার পর্যন্ত আন্দোলন চলবে’

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার দেওয়ান হাট রেলপথ ও সড়ক অবরোধ করেন তারা। শুরুতে চার দফা দাবিতে আন্দোলন করলেও বর্তমানে এক দফা দাবি শিক্ষার্থীদের। দাবিটি হলো- সব গ্রেডে সব প্রকার অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9