আজ সারা দেশে শিক্ষার্থীদের সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা

১০ জুলাই ২০২৪, ০৭:০৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কার বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান এই ঘোষণা দেন।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে শিক্ষার্থীদের সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন তারা।

আন্দোলবের অন্যতম সমম্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল (বুধবার) সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালিত হবে। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়ক অবরোধের আহবান জানান তিনি। 

তিনি বলেন, ৫ জুন থেকে আন্দোলনে আছি। এই আন্দোলন শিক্ষাথীরা নিজ উদ্যোগে করেনি৷ হাইকোর্টের রায়ের কারণে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। অনেকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বলছেন। আমরাও চাই না সাধারণ মানুষের কোনো ভোগান্তি তৈরি হোক। কিন্তু এখনো নির্বাহী বিভাগের সাথে আমাদের কোনো আলোচনা বা আশ্বাস পাইনি। সংসদে আইন পাশের মাধ্যমে কোটা বৈষম্য নিরসনের কথা বলছি।

আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কোটার বিরোধিতা করছি না। আমরা নুন্যতম মাত্রায় কোটার পক্ষে আন্দোলন করছি। অনেকেই আমাদের আন্দোলনকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কি না সেটা নিয়ে আলোচনা করছেন। আমরা পরিষ্কার করে বলছি যে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান রাখি।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬