আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকারীদের

০৯ জুলাই ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

এবার সকাল-সন্ধ্যা ব্লকেড ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আগামীকাল বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে শিক্ষার্থীদের সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন।

এসময় আন্দোলবের অন্যতম সমম্বয়ক নাহিদ ইসলাম বলেন, আগামীকাল সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালিত হবে। দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ এর আওতাভুক্ত থাকবে। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিকটবর্তী সড়ক অবরোধের আহবান জানান তিনি। 

তিনি বলেন, ৫ জুন থেকে আন্দোলনে আছি। এই আন্দোলন শিক্ষাথীরা নিজ উদ্যোগে করেনি৷ হাইকোর্টের রায়ের কারণে আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। অনেকে সাধারণ মানুষের ভোগান্তির কথা বলছেন। আমরাও চাই না সাধারণ মানুষের কোনো ভোগান্তি তৈরি হোক। কিন্তু এখনো নির্বাহী বিভাগের সাথে আমাদের কোনো আলোচনা বা আশ্বাস পাইনি। সংসদে আইন পাশের মাধ্যমে কোটা বৈষম্য নিরসনের কথা বলছি।

আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কোটার বিরোধিতা করছি না। আমরা নুন্যতম মাত্রায় কোটার পক্ষে আন্দোলন করছি। অনেকেই আমাদের আন্দোলনকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কি না সেটা নিয়ে আলোচনা করছেন। আমরা পরিষ্কার করে বলছি যে আমরা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান রাখি।

ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9