ঢাবি ক্যান্টিনের খাবারে টাকার পর মিলল রাবার ব্যান্ড

০৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যান্টিনে খাবারের মধ্যে এবার মিলেছে রাবার ব্যান্ড। আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিনে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থী প্লেটে রাবার ব্যান্ডটি পান। ওই শিক্ষার্থীর নাম মুশাহিদ তাসিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

পরে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, আজ জিয়া হলের ক্যান্টিনে তরকারিতে এই রাবার ব্যান্ড পেয়েছি। যে ভাই কিছুদিন আগে তরকারিতে টাকা পেয়েছিলেন, তিনি চাইলে টাকা বাঁধার জন্য রাবারটি নিয়ে যেতে পারেন।

ঘটনার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ক্যান্টিন বয় তরকারি দিয়ে যাওয়ার পর প্লেটে ঢেলে দেখি ভেতরে টাকা বাঁধার রাবার। এরপর ক্যান্টিন বয়কে ব্যাপারটা জিজ্ঞেস করলে সে বলে, তেজপাতা এরকম রাবার ব্যান্ড দিয়ে বাঁধা থাকে, সেখান থেকে রান্না করার সময় পড়তে পারে।

বিষয়টি স্বীকার করে ক্যান্টিনের পরিচালক মো. শামীম হোসেন গণমাধ্যমকে বলেন, আমারও তো মানুষ ভুল হতেই পারে। পরবর্তীতে আর হবে না।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। হলে গিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ক্যান্টিনের খাবারে ১০ টাকার একটি নোট পাওয়া যায়। পরবর্তীতে হল প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করা হয়।

বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্র…
  • ২৮ এপ্রিল ২০২৬
বহিরাগত নিয়ে তিন মেডিকেলের ট্রাস্টি বোর্ড দখলচেষ্টার অভিযোগ…
  • ২৮ এপ্রিল ২০২৬
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে হত…
  • ২৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির ছাত্রাবাসের সামনে গুলি করে একজনকে হত্যা
  • ২৮ এপ্রিল ২০২৬
রুয়েটের একাডেমিক পরীক্ষায় নকল, ৫ শিক্ষার্থীকে শাস্তি 
  • ২৮ এপ্রিল ২০২৬