বিদেশি পাইলট-ক্রুদের গাড়ি আটকে দিল কোটা আন্দোলনকারীরা

০৭ জুলাই ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
আটকে যাওয়া পাইলট ও ক্রুরা

আটকে যাওয়া পাইলট ও ক্রুরা © টিডিসি ফটো

বিদেশি বিমান ‘ইজিপ্ট এয়ার’ এর পাইলট ও ক্রুদের গাড়িও আটকে দিলেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের গাড়ি আটকে দেওয়া হয়।

পাইলটদের সার্বিক পরিষেবায় দায়িত্বরত এক বাংলাদেশি কর্মকর্তা বলেন, আমরা সঠিক সময়ে যেতে না পারলে ফ্লাইট মিস হওয়ার সম্ভবনা রয়েছে। 

কোটা আন্দোলনকারীদের তোপের মুখে বিদেশি পাইলটদের গাড়ি পিছু হটতে বাধ্য হয় এবং দ্রুত সময়ের মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভিতর গাড়ি ভিড়িয়ে দেয়।

এ বিষয়ে বিদেশি বিমান পাইলট ও ক্রুদের সাথে  কোটা আন্দোলন শিক্ষার্থীদের সমন্বায়ক সারজিস আলম বলেন, এই মুহূর্তে বাংলাদেশ বা বিদেশি যেই আসুক না কেনো, আমাদের মুখোমুখি হতে হবে। কাউকে আমরা যেতে দিচ্ছি না। আমাদের আন্দোলন চলছে, চলবে, যতক্ষণ দাবি আদায় না হবে।

 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬