ডাকাতিয়ার সভাপতি মিঠু ও সাধারণ সম্পাদক রাসেল

০৫ জুলাই ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
মিঠু চন্দ্র শীল ও রাসেল হোসেন রিয়াজ

মিঠু চন্দ্র শীল ও রাসেল হোসেন রিয়াজ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ডাকাতিয়া’ (ঢাবিতে একখণ্ড চাঁদপুর) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। 

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিঠু চন্দ্র শীল। তিনি বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন রিয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের  শিক্ষার্থী।

নির্বাচনে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিল ফয়েজ উল্লাহ মানিক,মাহমুদ রাসেল, কাউসার হামিদ,আবু সুফিয়ান, সরকার জহির রায়হান, বাদশা শাওন, আনফাল সরকার পমন, শাহ-পরাণ খান, বোরহান উদ্দিন,জাবেদ খান,সিদ্দিকী মহসিন পাটোয়ারী, নিজাম উদ্দীন, বাহা উদ্দীন, জহির খান, লুৎফর রহমান সাকিব, শরিফ হোসাইন, হাসান জাহাঙ্গীর সুজন, আব্দুর রাজ্জাক খান, রাসেল,  রাসেল হোসাইন, সাইফুল ইসলাম রনি, আবদুল্লাহ শামীম, আব্দুল কাদের শিমূল, ফাহিম মানতাছির মাহমুদ, রাকিবুল হাসান, মাহবুব আলম প্রমুখ।

সভাপতি পদে নির্বাচিত মিঠু চন্দ্র শীল বলেন, সংগঠনকে আরো গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে আমরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। ডাকাতিয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা।

 
ট্যাগ: ঢাবি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬